মুহাম্মদ রকিবুল হাসান:
কুমিল্লার বুড়িচংয়ে তুচ্ছ বিরোধ মুহূর্তেই রূপ নিল ভয়াবহ অগ্নিকাণ্ডে। অকটেন ভাগাভাগি নিয়ে টানাহেঁচড়ার এক পর্যায়ে বিড়ির আগুন থেকে ছড়িয়ে পড়ে আগুন, আর তাতেই পুড়ে ছাই হয়ে যায় দুটি প্লাস্টিক ফ্যাক্টরি। আগুনে মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন তিন যুবক, আর চোখের সামনে নিঃস্ব হয়ে পড়েছেন ব্যবসায়ীরা।
ঘটনাটি শনিবার বিকালে বুড়িচং উপজেলার কালাকচুয়া পার্শ্ববর্তী শাহদৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অকটেন ভাগাভাগি নিয়ে কয়েকজনের মধ্যে ধস্তাধস্তির সময় একটি জ্বলন্ত বিড়ির আগুন পাশের প্লাস্টিক কারখানায় লাগে। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দুটি কারখানার প্রায় ১৫ থেকে ১৭ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনায় দগ্ধ হয়েছেন স্থানীয় তিনজন— স্থানীয় ওহেদ ভুঁইয়ার ছেলে মো. সোলাইমান (৩২), নজরুল ইসলাম নজা'র ছেলে তানভীর হোসেন (১৯) এবং শরীফ মিয়ার মো. শুভ। তাদের আশঙ্কাজনক অবস্থায় দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য।
কারখানার মালিক বিল্লাল হোসেন ও নজরুল ইসলাম জানান, “আমরা তখন ফ্যাক্টরিতে ঘুমাচ্ছিলাম। হঠাৎ ‘আগুন, আগুন’ চিৎকার শুনে দৌড়ে বের হয়ে কোনোমতে প্রাণে বাঁচি। আমাদের সব শেষ হয়ে গেছে… আমরা এখন পথে বসার উপক্রম।”
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318/ ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি★01715-672097 ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:- মো: আকাববর হোসাইন রবীন, বিজ্ঞাপন সম্পাদিকা মিসেস চামেলী আক্তার★
ই-পেপার