অপারেশন ডেভিল হান্ট অভিযান সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
সেলিম মাহবুব,ছাতক
ছাতকে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে টেকনিক্যালের সাবেক ছাত্রলীগ নেতা মোঃ ফখর উদ্দিন (৩১) কে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে পৌর সভার নোয়ারাই বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মোঃ ফখর উদ্দিন নোয়ারাই ইউনিয়নের সিংগেরকাছ গ্রামের ফজলুল হক বতাই,র পুত্র। সে উপজেলা ছাত্রলীগের সদস্য ও ছাতক টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি (২০০৯- ২০১৩ সাল) ছাতক থানার এসআই মোঃ সিকান্দর আলী, এসআই সাদেক, এসআই রেজাউল করিম, এ এসআই সাহাব উদ্দিন, এ এসআই শওকত, এ এসআই মোঃ তোলা মিয়া অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে তাকে গ্রেফতার করেন। ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ একজন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ধৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হবে।##
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318/ ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি★01715-672097 ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:- মো: আকাববর হোসাইন রবীন, বিজ্ঞাপন সম্পাদিকা মিসেস চামেলী আক্তার★
ই-পেপার