মোল্লা জাহাঙ্গীর আলম,স্টাফ রিপোর্টার:
অসুস্থ ও দুস্থ পরিবারের সদস্যদের মাঝে খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।আজ রোববার (১৯ এপ্রিল ২০২৬) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ সহায়তা বিতরণ করেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও খুলনা জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বাপ্পী।
এ সময় তিনি বলেন, “জেলা পরিষদ সবসময় সাধারণ মানুষের পাশে আছে। অসুস্থ ও অসহায় মানুষের চিকিৎসা ও জীবনযাপনে সহায়তা করা আমাদের নৈতিক দায়িত্ব। রাষ্ট্রের অর্থ জনগণেরই অর্থ। সেই অর্থ যেন প্রকৃত অসহায় মানুষের কাছে পৌঁছায়, সেটা নিশ্চিত করাই আমাদের কাজ।
তিনি আরও বলেন, “আজ যারা এখানে এসেছেন, আপনাদের কষ্ট আমরা বুঝি। চিকিৎসার অভাবে যেন কাউকে ধুঁকে ধুঁকে মরতে না হয়—সেজন্য জেলা পরিষদ ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখবে। আমরা চাই, খুলনার কোনো মানুষ যেন শুধু টাকার অভাবে বিনা চিকিৎসায় না থাকে।
এস এম মনিরুল হাসান বাপ্পী উপস্থিত সকলের উদ্দেশে বলেন, “আপনারা দোয়া করবেন যেন আমরা সততা ও নিষ্ঠার সঙ্গে আপনাদের সেবা করে যেতে পারি। সমাজের বিত্তবানদেরও অনুরোধ করবো, আপনারা নিজ অবস্থান থেকে এসব দুস্থ মানুষের পাশে দাঁড়ান। রাষ্ট্রের পাশাপাশি সমাজকেও এগিয়ে আসতে হবে।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জেলা পরিষদের নিয়মিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। জেলা পরিষদ সূত্রে জানা যায়, এ দফায় প্রায় ৪৫টি অসহায় পরিবারকে চিকিৎসা ও জীবনযাপন বাবদ এ সহায়তা দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318/ ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি★01715-672097 ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:- মো: আকাববর হোসাইন রবীন, বিজ্ঞাপন সম্পাদিকা মিসেস চামেলী আক্তার★
ই-পেপার