মোহাম্মদ মস্ত মিয়া,ব্রাহ্মণবাড়িয়া বিশেষ প্রতিনিধি:-
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আউশ ধান ও পাট চাষে উৎপাদন বাড়াতে ৩২০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আখাউড়া কৃষি অফিসের আয়োজনে বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় চত্বরে এ প্রণোদনা দেওয়া হয়।
উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়ার সভাপতিত্বে এ সময় উপজেলা কৃষি অফিসার মোঃ মাসুদ রানা,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তামান্না ইসলাম,সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আলেক হোসেন,উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মশিউর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও উপজেলার বেশকিছু উপকারভোগী কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।
উপজেলার ৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২৫০ জন কৃষককে আউশ প্রণোদনা হিসেবে ৫ কেজি করে আউশ ধানের বীজ এবং ২০ কেজি করে সার দেওয়া হয়েছে ও ৫০ জন পাটচাষিকে তোষা পাটবীজ ১ কেজি ও ১০ কেজি করে সার এবং ২০ জন তিল চাষীদের মাঝে ১ কেজি বীজ ও ১৫ কেজি করে সার বিতরণ করা হয়েছে।
কৃষি কর্মকর্তারা জানান, কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং আউশ ও পাটচাষে আগ্রহ বাড়াতে এই প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এতে করে চলতি মৌসুমে ফসলের উৎপাদন বাড়বে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার