আজহারী আগমন উপলক্ষে জেলা পুলিশ সুপার কর্তৃক প্যারেড ও ব্রিফিং
গকূল চন্দ্র রায়,স্টাফ রিপোর্টার:
লালমনিরহাট জেলা পুলিশের ব্রিফিং ও প্যারেড অনুষ্ঠিত হয়েছে । আগামী কাল ১৮ জানুয়ারি লালমনিরহাট জেলার সোহরাওয়ার্দী মাঠে তাফসিরুল কোরআন মাহফিলে আন্তর্জাতিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারী আগমন ও মাহফিল চলাকালে জেলার সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ১৭/০১/২০২৫ ইং তারিখে বিকাল ৪:০০ ঘটিকায় লালমনিরহাট জেলার পুলিশ লাইন্স মাঠে ব্রিফিং ও প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে সোহরাওয়ার্দী মাঠে তাফসিরুল কোরআন মাহফিলে আন্তর্জাতিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারী আগমন ও মাহফিল চলাকালে জেলার সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে উপস্থিত সকলকে সর্বোচ্চ পেশাদারীত্বের সাথে ডিউটি পালন করতে নির্দেশ প্রদান করেন।এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), এ কে এম ফজলুল হক, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল), জয়ন্ত কুমার সেন'সহ ডিউটিতে মোতায়েনযোগ্য বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা বৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার