মাধবপুরে পুলিশের বিশেষ অভিযানে ২০০ বোতল এস্কুফ সিরাপ জব্দ, আটক ১
মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার
হবিগঞ্জের মাধবপুরে পুলিশের বিশেষ অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কুফ সিরাপ জব্দ করা হয়েছে। এ সময় একজন সন্দেহভাজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনা এবং মাধবপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে গত ৪ জুলাই ২০২৬ বিকেল ৪টা ১০ মিনিটে মাধবপুর থানার হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ৬ নম্বর শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গোয়াসনগর এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে মোঃ কুদ্দুস মিয়ার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রতিটি ১০০ মিলিলিটার ধারণক্ষমতার মোট ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কুফ সিরাপ উদ্ধার ও জব্দ করা হয়।
এ ঘটনায় মোঃ কুদ্দুস মিয়া (পিতা: রজব আলী), গ্রাম: গোয়াসনগর, থানা: মাধবপুর, জেলা: হবিগঞ্জকে আটক করা হয়েছে।
পুলিশের দাবি, আটক কুদ্দুস মিয়ার বিরুদ্ধে মাধবপুর থানাসহ বিভিন্ন থানায় ১৮টিরও বেশি মামলা রয়েছে।
ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার