মাও: জীবন দেওয়ান উজ্জ্বল:-আমার দেশ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
দৈনিক আমার দেশ-এর সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রসূলক মামলা করার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল ২০২৫) সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপি দিনাজপুর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে আমার আমার দেশ-এর সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক প্রত্যাহারের জন্য অন্তর্বতি সরকারের প্রতি আহবান।
আমার দেশ পাঠকমেলা দিনাজপুর জেলা শাখার আয়োজনে ও আমার দেশ দিনাজপুর জেলা প্রতিনিধি মাহবুবুল হক খানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সময় টিভির রিপোর্টার গোলাম নবী দুলাল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক একরামুল হক আবির, এনসিপি শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ রেজাউল ইসলাম, দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি কামারুজ্জামান, এনটিভির স্টাফ রিপোর্টার মোঃ ফারুক হোসেন, এনটিভির সাবেক সিনিয়র করেসপন্ডেন্ট প্রমথেশ শীল, কালেরকন্ঠের জেলা প্রতিনিধি এমদাদুল হক মিলন, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি সুলতান মাহমুদ, বীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম,
আমার দেশ বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি মােঃ মোশাররফ হোসেন, কাহারোল উপজেলা প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম, হাকিমপুর উপজেলা প্রতিনিধি মীর শহিদুল ইসলাম প্রমূখ।
মানববন্ধনে দিনাজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও দৈনিক আমার দেশ পাঠক মেলার অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318/ ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি★01715-672097 ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:- মো: আকাববর হোসাইন রবীন, বিজ্ঞাপন সম্পাদিকা মিসেস চামেলী আক্তার★
ই-পেপার