ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক নির্বাচিত
নইমুল ইসলাম,বালিয়াডাঙ্গী প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হাবিবুল্লাহ্ বাবু, সাধারণ সম্পাদক আব্দুস সবুর ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী নির্বাচিত হয়েছেন।
বুধবার (২৬ ফেব্রুয়ারী) উৎসবমুখর পরিবেশে চাড়োল ইউনিয়নের পরদেশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯টি ওয়ার্ড কমিটির ৪৩০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।এতে গোপন ব্যালট পেপারের মাধ্যমে সভাপতি পদে হাবিবুল্লাহ বাবু (চাকা) মার্কায় পেয়েছেন ৩৯৭ ভোট, তার নিকটতম প্রতিদন্দী বজলুর রহমান মানিক (তালা) মার্কায় ২৮ ভোট।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুস সবুর মাস্টার। তিনি (চেয়ার) মার্কায় ৩৪০ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদন্দী দারুল ইসলাম (ছাতা) মার্কায় পেয়েছেন ৯০টি ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ আলী দুলাল (কলস) মার্কায় ভোট পেয়েছেন- ৩৯০টি। তার নিকতম প্রতিদন্দী শামশুজ্জামান (উড়োজাহাজ) মার্কা ভোট পেয়েছেন- ৪৬ টি।
নির্বাচন কমিশন হিসাবে দায়িত্ব পালন করেন- ঠাকুরগাঁও জেলা বিএনপি’র নেতা হান্নু, সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করেছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাফরুল্লাহ।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318/ ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি★01715-672097 ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:- মো: আকাববর হোসাইন রবীন, বিজ্ঞাপন সম্পাদিকা মিসেস চামেলী আক্তার★
ই-পেপার