ইসলামী আনুগত্য হলো আল্লাহ ও তাঁর রাসুলের নির্দেশ অনুসরণ করা,১৯দিনব্যাপী মাহফিলে বক্তরা
নিজস্ব প্রতিনিধি:
যুগশ্রেষ্ঠ আলেম, আশেকে রসুল হযরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৫তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে ২য় দিন ৫ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার অনুষ্ঠিত হয়। মাহফিলে দুই অধিবেশনে সভাপতিত্ব করেন বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা বদরুল হক ও আমিরাবাদ সুফিয়া ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আলহাজ্ব মাওলানা আবদুস সোবহান।
চুনতি হাকিমিয়া অনার্স মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামী এর যৌথ সঞ্চালনায় “ইকামতে দ্বীনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা” বিষয়ে আলোচনা করেন আলহাজ্ব মাওলানা শফিউল হক জিহাদী, “নবী করীম (সা.) এর শমায়েল মুবারকের উপর বিস্তারিত আলোচনা করেন আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ওসমান গণি,হালাল উপার্জনের ফজিলত ও হারাম উপার্জনের ভয়াবহতা বিষয়ে আলোচনা করেন গর্জনিয়া জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আমিন সিদ্দিকী, “সূরা ফাতিহার ফজিলত ও তাফসীর” বিষয়ে আলোচনা করেন শাহ আবদুল জব্বার (রাহ.) আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা লুৎফুর রহমান,আসহাবে সুফফার পরিচিতি। হাদীসের সংরক্ষণ ও বর্ণনায় তাঁদের ত্যাগ ও কুরবানীর বিবরণ” বিষয়ে আলোচনা করেন চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা শহিদুল ইসলাম নিজামী, “রাসূলুল্লাহ (সা.) এর শ্রেষ্ঠত্বের বর্ণনা” বিষয়ে আলোচনা করেন আমজাদিয়া রফিকুল উলুম ফাযিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা জালাল উদ্দিন। বক্তারা বলেন ইসলামী আনুগত্য হলো আল্লাহ ও তাঁর রাসুলের নির্দেশ অনুসরণ করা নীতি অনুযায়ী শাসক বা নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের (উলিল আমর) মেনে চলা। এই আনুগত্যের প্রধান ভিত্তি হলো আল্লাহর প্রতি ঈমান এবং শেষ দিবসে বিশ্বাস। আনুগত্য করার সময় অবশ্যই কুরআন ও হাদিসের আলোকে যাচাই করতে হবে এবং মতপার্থক্য দেখা দিলে তা আল্লাহ ও রাসুলের কাছে পেশ করতে হবে। কোরআন তেলাওয়াত করেন ক্বারী মাওলানা আবুল কাসেম, তাসদীক আহমদ, হাফেজ কবির আহমদ, মুদ্দাসসির মুহাইমিন লায়েক। না’আতে রসূল (সা.) পরিবেশন করেন মুহাম্মদ রিদওয়ানুল হক, আহসান উল্লাহ তামিন, মুহাম্মদ আবদুল হাই নিজামী। মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ মুহি উদ্দীন, চুনতী সমাজকল্যাণ পরিষদ বড় মাওলানা সাহেবের বাড়ি সভাপতি আলহাজ্ব মাওলানা জে.ইউ.এম বাবর হোসাইন সিদ্দিকী। মাহফিলে আরো উপস্থিত ছিলেন মাহফিল মোতাওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, আলহাজ্ব আবু তাহের,আলহাজ্ব ইসমাইল মানিক,এইচ.এম. মাহাবুবুল হক। বিএনপি নেতা মোহাম্মদ জাহেদ,অলিউদ্দিন মোহাম্মদ,জয়নাল আবেদিন সাবাব,শাহজাদা তৈয়বুল হক বেদার,মাওলানা জিয়াউল করিম,মসজিদে বায়তুল্লাহর খতিব আলহাজ্ব মাওলানা জাফর সাদেক ইকবাল,মোহাম্মদ হেলাল প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার