কাজী মোস্তফা রুমি: ঈদ মানে আনন্দ। ঈদ মানে খুশি। একমাস সিয়াম সাধনার পর বাংলাদেশ সহ সারা বিশ্বে মুসলমান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত হতে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সকলের সাথে ভাগ করে নেওয়ার লক্ষ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ারবাসী সহ দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নাগরপুরের কৃতি সন্তান, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শ বিশ্বাসী রাজপথের লড়াকু সৈনিক, সফল নেতৃত্ব, ত্যাগী ও নির্যাতিত, নাগরপুর উপজেলা বিএনপি'র দুঃসময়ের কান্ডারী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জনপ্রিয় ব্যক্তিত্ব জননেতা মোঃ হাবিবুর রহমান হবি ।
এক শুভেচ্ছা বার্তায় জননেতা মোঃ হাবিবুর রহমান হবি গণমাধ্যমকে বলেন- মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে সমাগত।
ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা দেয় এবং সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে। ঈদ হলো নতুন এক অধ্যায়, যেখানে সুখ ও আনন্দের নতুন যাত্রা শুরু হয়।
তাই নাগরপুর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠের নেতৃবৃন্দ সহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার পক্ষ হতে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক।
পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দকে কেন্দ্র করে বাংলাদেশকে একটি সুন্দর, গণতান্ত্রিক এবং সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহবান জানাই।

সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318/ ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি★01715-672097 ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:- মো: আকাববর হোসাইন রবীন, বিজ্ঞাপন সম্পাদিকা মিসেস চামেলী আক্তার★
ই-পেপার