মোঃ হারুন অর রশিদ , কক্সবাজার
কক্সবাজারের উখিয়ায় সামাজিক সম্প্রীতি ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী ‘Bridge Builders’ Workshop ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) উখিয়ার গ্লোবাল ট্রেনিং সেন্টারে এই বিশেষ কর্মশালার আয়োজন করা হয়।
ঢাকা পিস ফাউন্ডেশনের (Dhaka Peace Foundation) উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় সহযোগিতায় ছিল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, ইয়ুথ অর্গনাইজেশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (YOSD) এবং কক্সবাজার অ্যালায়েন্স ফর সোশ্যাল চেঞ্জ (CASC)।
দিনব্যাপী এই আয়োজনে মূলত তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোকপাত করা হয়: Conflict Resolution: দ্বন্দ্ব নিরসন ও কার্যকর সমাধান।
Social Cohesion & Peace-Building: সামাজিক সংহতি এবং শান্তি বিনির্মাণ।
Disability Inclusion: সামাজিক প্রেক্ষাপটে প্রতিবন্ধী ব্যক্তিদের মূলধারায় অন্তর্ভুক্তিকরণ।
কর্মশালায় কক্সবাজার জেলার ১৬টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা হাতে-কলমে শিক্ষার পাশাপাশি গ্রুপ ওয়ার্কের মাধ্যমে বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিতকরণ, সমাধান প্রস্তাবনা এবং সম্প্রীতি বৃদ্ধির কৌশল নিয়ে কাজ করেন।
বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন অভিজ্ঞ প্রশিক্ষকবৃন্দ:
মোহাম্মদ হোসাইন, নির্বাহী প্রধান ও পরিচালক, ঢাকা পিস ফাউন্ডেশন।
কফিল উদ্দিন, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, ইয়ুথ অর্গনাইজেশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট।
মাহাবুব কাউসার, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।
সেশন পরিচালকগণ তাদের বক্তব্যে বলেন, সামাজিক অস্থিরতা রোধ এবং একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে তরুণদের নেতৃত্ব অত্যন্ত জরুরি। বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া মানুষদের সাথে নিয়ে কাজ করার মাধ্যমেই প্রকৃত উন্নয়ন সম্ভব।
"এই কর্মশালা অংশগ্রহণকারীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি পারস্পরিক সংযোগ ও সহযোগিতার ক্ষেত্র আরও সুদৃঢ় করেছে।" — আয়োজকবৃন্দ।
অংশগ্রহণকারী সংগঠনগুলো নিজ নিজ অভিজ্ঞতার কথা বিনিময় করেন এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আরও কার্যকর সামাজিক উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। কর্মশালাটি সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে প্রাণবন্তভাবে সমাপ্ত হয়।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318/ ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি★01715-672097 ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:- মো: আকাববর হোসাইন রবীন, বিজ্ঞাপন সম্পাদিকা মিসেস চামেলী আক্তার★
ই-পেপার