কবিতা: একুশ উজ্জীবিত
কবি: জান্নাতুল রহমান
রক্তের ঝলক ফাল্গুনের পলাশ শিমূলে।
রক্ত ঝরে স্মৃতিবিজড়িত বায়ান্নাকে ঘিরে। সুপ্রভাতে শোভাযাত্রা মুক্তির মুক্ত জয়গান...
শহিদের রক্তে রাঙ্গা পথ, মাতৃভাষার সম্মান ।
তরুণ কথা বলে সুনিশ্চিত সাধীনতার, একুশ মানে নতুন জন্ম বারংবার। শহিদের রক্তে কেনা বাংলা ভাষার অধিকার ,
দরকার হলে হাজার বার করো, সংস্কার।
রফিক, সফিক, বরকতের সেই উত্তাল প্রতিবাদ তারুণ্যের বুকে জাগানো অনল দৃষ্টিপাত।
বজ্রকঠিন এক বিপ্লবী মহাকাল, অজস্র জীবনের বলিদানে, মেলে সকাল।
রক্তবর্ণের হাসিতে মুসরিত সবুজের ডাল,
তাদের স্মরণে যথেষ্ট
শুধু একটি মাত্র সাল।
এদেশের পরিচয় ও গৌরবে মোরা আহমিয়,
উজ্জীবিত একুশ, একুশ এখন পৃথিবীর মানচিত্র ।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার