মোঃ আব্দুল বাছির সুনামগঞ্জ প্রতিনিধি
অদ্য ২২/০২/২০২৬ইং তারিখে কারিতাস বাংলাদেশ এর উদ্যোগে ৪নং সাচনা বাজার ইউনিয়নের ত্রৈ-মাসিক ফেডারেশন সভা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়। সভায় ফেডারেশনের সকল সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম আরম্ভ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মো: হোসেন আহমদ। তিনি তার বক্তব্যে ফেডারেশনের সার্বিক অগ্রগতি তুলে ধরেন এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। সভা সঞ্চালনা করেন ফিল্ড ফ্যাসিলিটেটর (FF) অশ্বিনী কুমার রায়। তিনি বলেন, বর্তমান সময়ে পুষ্টি চাহিদা পূরণ ও পারিবারিক আয় বৃদ্ধির লক্ষ্যে বসতভিটায় সবজি চাষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সদস্যদেরকে নিজ নিজ বাড়ির আঙিনায় মৌসুমি ও পুষ্টিকর সবজি চাষে উদ্বুদ্ধ করেন।
আরও উল্লেখ করে বলেন যে সঠিক ও আধুনিক পদ্ধতি অনুসরণ করে সবজি চাষ করলে কম খরচে বেশি ফলন সম্ভব। তিনি জৈব সার ব্যবহার, কীটনাশকের নিরাপদ প্রয়োগ এবং নিয়মিত পরিচর্যার উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করতে স্বাস্থ্যসম্মত লেট্রিন ব্যবহার ও তা নিয়মিত পরিষ্কার রাখার বিষয়ে বিশেষ নির্দেশনা প্রদান করেন। সভায় সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতা তুলে ধরেন এবং পারস্পরিক আলোচনা করেন। ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম সফলভাবে সমাপ্ত ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার