কালাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
রাজশাহী বিভাগ ব্যুরো চিফ: রাম বাবু বর্মন
জয়পুরহাটের কালাইয়ে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহামেদ। এবারের প্রতিপাদ্য ছিল— “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ।”
পরে মৎস্য দপ্তর কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে কালাই পৌরসভা গেট সংলগ্ন নয়নজুলি (বারোপিট) জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও ফয়সাল আহামেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সফল মৎস্যচাষীসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, “আমরা মাছে-ভাতে বাঙালি।” দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতিকে সমৃদ্ধ করতে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। টেকসই ও আধুনিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও বেশি অবদান রাখার আহ্বান জানান তারা।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:-সোহেল রানা, সহ বার্তা সম্পাদিকা মিস্ রত্না আক্তার ★বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার প্রিয়া★
ই-পেপার