আশরাফুদ্দীন আল আজাদ বিশেষ প্রতিনিধি:
ঢাকার হানিফ ফ্লাইওভার থেকে কালিমা খচিত পতাকা অপসারণ ও অবমাননার প্রতিবাদে বগুড়ার শেরপুরে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। শেরপুরের সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে আয়োজিত এ কর্মসূচি আগামী ২৬জুন শুক্রবার জুমার নামাজের পর অনুষ্ঠিত হবে।
বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন শেরপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতীব মুফতী আব্দুল আউয়াল শেরপুরী। তিনি বলেন, কালিমা খচিত পতাকা অপসারণ ও অবমাননার ঘটনায় ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে গভীর ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদ জানাতে এবং এ ঘটনার নিন্দা প্রকাশ করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
ঘোষণা অনুযায়ী, আগামী শুক্রবার বাদ জুমা শেরপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হবে। এতে শেরপুর উপজেলার সর্বস্তরের তৌহিদী জনতা, ওলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষকে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, ধর্মীয় প্রতীক ও ইসলামী মূল্যবোধের অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার