মোঃ শাহ্ আলম সরকার স্টাফ রিপোর্টার
কাশিমপুর থানার বিশেষ অভিযানে ০৭ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং তাহাদের হেফাজত হইতে ৬ কেজি গাঁজা ও ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১১,৭০০/- টাকা সহ ১ টি Samsung ব্রান্ডের এন্ড্রয়েড ফোন উদ্ধার।
অফিসার ইনচার্জ কাশিমপুর থানা এর নেতৃত্বে এসআই (নিঃ)মোঃ আরিফ হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় কাশিমপুর থানাধীন পশ্চিম শৈলডুবি (কুতুব নগর) সাকিনস্থ জনৈক কামাল হোসেনের মালিকানাধীন বাড়ীতে ধৃত আসামী মোঃ রিপন হোসেন এর শয়ন কক্ষের ভিতর হইতে তাহাকে ০৪-০৭-২০২৬ ইং তারিখে ১৫.২০ ঘটিকায় ০৬ কেজি গাঁজাসহ গ্রেফতার করে।
এসআই নিঃ মোঃ আরিফ হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ মুন্সি মার্কেট সাকিনস্থ জাহেরা খালার বাড়ি দোতলা হইতে ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে এবং তাহাদের হেফাজত হইতে ০৫-০৭-২০২৬ ইং তারিখে ০২.৫০ ঘটিকায় সময় ২৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার,মাদক বিক্রির বিভিন্ন মূল্যমানের নগদ ৪ হাজার টাকা জব্দ করে। এসআই (নিরস্ত্র)আল আমিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ হাজী মার্কেন পুকুরপাড় সাকিনস্থ জনৈক ইসমাইলের মালিকানাধীন টিনসেড বাড়ীর পৃর্ব পাশে ধৃত আসামী মোঃ রবিউল আলম এর রুমের ভিতর হইতে তাহাকে সহ আরো ও ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে এবং তাহাদের হেফাজত হইতে ০৪-০৭-২০২৬ তারিখে ২৩.২০ ঘটিকার সময় ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার মাদক বিক্রয়ের বিভিন্ন মূল্যমানের নগদ ৭,৭০০/-টাকা ও samsung ব্রান্ডের এন্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করে।
গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা।
১.মোঃ রিপন হোসেন (২০) পিতা-মোঃ কামাল হোসেন, মাতা-মোছা: শেফালী বেগম,সাং-পশ্চিম শৈলডুবি (কুতুব নগর) থানা-কাশিমপুর জেলা-গাজীপুর।
২.মোছাঃ আকলিমা (৪২) স্বামী -জুয়েল, পিতা-রইচ উদ্দিন আলমগীর, মাতা- আয়শা বেগম লায়লা নাহার,সাং-সাচিয়া, থানা-ভোলা সদর, জেলা-ভোলা,এপি সাং-মুন্সি মার্কেট সারদাগঞ্জ,কাশিমপুর,গাজীপুর
৩.মোঃ আব্দুল রাব্বি সম্রাট(২৩) পিতা-রবিউল ইসলাম, মাতা-শাহনাজ বেগম, সাং-নোয়াপাড়াহাট, থানা-গুরুদাসপুর, জেলা-নাটোর, এপি সাং- মুন্সি মার্কেট, সারদাগঞ্জ, থানা-কাশিমপুর জেলা-গাজীপুর।
৪.মোঃ মোস্তাকিম (২২)পিতা-মোঃ একরামুল, মাতা-রাবেয়া বেগম, সাং- পূর্ব মিয়াপাড়া, থানা-বাউনিয়া, জেলা-রংপুর, এপি সাং-বাঘাবাড়ি, সারদাগঞ্জ, থানা-কাশিমপুর, জেলা,গাজীপুর।
৫.মোঃ রবিউল আলম (৩৮)পিতা-ইসমাইল মিয়া,মাতা- জায়েদা বেগম, সাং- সারদাগঞ্জ পশ্চিমপাড়া পুকুরপাড়,থানা-কাশিমপুর,
জেলা-গাজীপুর।
৬.মোঃ আব্দুস ছালাম(৪৫)পিতা-আবুল কাশেম, মাতা-মৃত হাওয়া বিবি,সাং- ডাঙ্গাপাড়া, থানা-নাটোর সদর, জেলা-নাটোর,এপি সাং- সারদাগঞ্জ মোল্লাপাড়া (বাচ্চুর বাড়ীর ভাড়াটিয়া) থানা-কাশিমপুর,গাজীপুর মহানগর,গাজীপুর।
৭.মোঃ মামুন (২৮)পিতা-আলমগীর,মাতা-
ময়না বেগম,সারদাগঞ্জ হাজীমার্কেট পুকুরপাড়, থানা-কাশিমপুর,গাজীপুর মহানগর,গাজীপুর।
উক্ত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার