কাহালুতে বজ্রপাতের কবলে পড়ে এক কৃষ শ্রমিকের মৃত্যু
মোস্তফা আল মাসুদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার কাহালুতে বজ্রপাতের কবলে পড়ে মোহাম্মদ আকন্দ নামের (৫৫) এক কৃষিশ্রমিক মারা গেছেন। আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার পাইকড় ইউনিয়নের যুগীরভবন গ্রামের মাঠে বজ্রপাতের এই ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আকন্দ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়ন সিকিনী গ্রামের মৃত বুলু আকন্দের ছেলে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মোহাম্মদ আকন্দ গতকাল শনিবার যুগীরভবন গ্রামের কৃষক তোফাজ্জল বারীর জমিতে ধানের চারা রোপণের কাজ শুরু করেন। আজ রোববার সকালে মেঘের গর্জনসহ হালকা বৃষ্টিতে মাঠে বীজতলায় ধানের চারা ওঠাচ্ছিলেন। এ সময় বজ্রপাতের কবলে পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ওসি আরও বলেন, লাশ উদ্ধার করে নিহতের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318/ ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি★01715-672097 ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:- মো: আকাববর হোসাইন রবীন, বিজ্ঞাপন সম্পাদিকা মিসেস চামেলী আক্তার★
ই-পেপার