কিশোরগঞ্জে তিস্তা সেচ ক্যানেল থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার
রাশেদ নিজাম শাহ,কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নজরুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল দশটার দিকে রংপুর দিনাজপুর তিস্তা সেচ ক্যানেলের বাজেডুমরিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যাক্তি রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার উত্তর কলকন্ড কুড়িবিশ্যা গ্রামের মৃত আজগর আলীর ছেলে।
নিহতের পরিবার ও কিশোরগঞ্জ থানা পুলিশ সুত্রে জানা গেছে, গত ২৯ এপ্রিল মঙ্গলবার নজরুল ইসলাম পরিবারের সদস্যদের অগোচরে বাড়ি থেকে বের হয়ে যান। পরিবারের লোকজন তাঁকে গ্রামের আশাপাশে খোঁজাখুজি করে না পেয়ে তাঁকে খুঁজে পাওয়ার জন্য রংপুর জেলাসহ আশেপাশের উপজেলাগুলোতে মাইকিং করে। সর্বশেষ আজ শুক্রবার সকাল দশটার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার তিস্তা সেচ ক্যানেলে এলাকাবাসী একজনের লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পেয়ে পুলিশ গিয়ে ওই ব্যাক্তির লাশ উদ্ধার করে। পরে তাঁর পরিবারের লোকজন নজরুলের লাশ সনাক্ত করে। নজুরুল ইসলামের বড় মেয়ের ছেলে দুলু মিয়া জানান, আমার নানু মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। গত এক বছর ধরে প্রায় সময়ই সে বাড়ি থেকে বের হয়ে যেত। আবার আমরা খুঁজে পেতাম। কিন্তু এবার খুঁজে পেলাম লাশ।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে রংপুর দিনাজপুর তিস্তা সেচ ক্যানেল থেকে নজরুল ইসলাম নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করে নীলফামারী মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে নিহত ব্যাক্তি মানসিক ভারহীন ছিল। ময়না তদন্তের রিপোর্ট আসলে প্রকৃত কারন জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318/ ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি★01715-672097 ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:- মো: আকাববর হোসাইন রবীন, বিজ্ঞাপন সম্পাদিকা মিসেস চামেলী আক্তার★
ই-পেপার