কুড়িগ্রাম উলিপুরে রাসূল (সা:)কে কটুক্তি করার জন্য তাওহিদি জনতার বিক্ষোভ
রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে তাওহিদি মুসলিম জনতার ব্যানারে বিক্ষোভ ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আল্লাহ তায়ালা ও রাসূল (সা:)কে কটুক্তিকারী রাখাল রাহা, গালিব সহ তাদের দোসর বলে খ্যাত নাহিদ হাসান নলেজ ও র্যাবের সাবেক কর্মকর্তা ধর্ষক আলেপ উদ্দিনের বিচারের দাবিতে অনুষ্ঠিত হয় এ বিক্ষোভ ও সমাবেশ। গতকাল রোববার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে মসজিদুল হুদা হতে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মসজিদুল হুদা মোড়ে সমাবেশে বক্তব্য রাখেন, মসজিদুল হুদার ইমাম ও খতিব মাওলানা আনছার আলী, থানা মোড় মসজিদের ইমাম ও খতিব হাফেজ নুর ইসলাম সহ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318/ ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি★01715-672097 ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:- মো: আকাববর হোসাইন রবীন, বিজ্ঞাপন সম্পাদিকা মিসেস চামেলী আক্তার★
ই-পেপার