নিজস্ব প্রতিবেদক:-আব্দুল বাছির:-
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রকাশিত “কোরবানির নাশিদ” পরিবেশনের মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে কলকণ্ঠ শিল্পী গোষ্ঠী। হৃদয়ছোঁয়া কথা, সুমধুর কণ্ঠ ও ইসলামিক সংস্কৃতির আবহে নির্মিত এই নাশিদ ইতোমধ্যেই শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
নাশিদটি পরিচালনা করেছেন মাওলানা এমদাদুল হক। এতে অংশ নিয়েছেন তার সহপাঠীরাও। ধর্মীয় ভাবগাম্ভীর্য, কোরবানির তাৎপর্য এবং ত্যাগের শিক্ষা অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে নাশিদটিতে।
শিল্পী ও কলাকুশলীদের আন্তরিক পরিবেশনা এবং আধুনিক উপস্থাপনায় নাশিদটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসিত হচ্ছে। বিভিন্ন মহল থেকে কলকণ্ঠ শিল্পী গোষ্ঠীর এমন ব্যতিক্রমধর্মী উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে।
কলকণ্ঠ শিল্পী গোষ্ঠী সুনামগঞ্জের, প্রধান পরিচালক -মাও.এমদাদুল হক ও তার সহপাঠীরা মিলে "কোরবানি দাও শিরোনামে একটি নাশিদ গেয়ে নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন।
সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক -মাও.কাওছার বিন মনির, সহকারী পরিচালক নাজিম উদ্দীন ও মুজ্জাম্মেল,,
পরিচালক মাও. এমদাদুল হক বলেন, “কোরবানির প্রকৃত শিক্ষা মানুষের মাঝে পৌঁছে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা চেষ্টা করেছি ইসলামের সৌন্দর্য ও ত্যাগের বার্তা নাশিদের মাধ্যমে তুলে ধরতে।”
তিনি আরও জানান, ভবিষ্যতেও ইসলামিক সংস্কৃতি ও সমাজ সচেতনতামূলক বিভিন্ন নাশিদ ও সৃজনশীল কাজ নিয়ে দর্শক-শ্রোতাদের সামনে হাজির হবে কলকণ্ঠ শিল্পী গোষ্ঠী মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:-সোহেল রানা, সহ বার্তা সম্পাদিকা মিস্ রত্না আক্তার ★বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার প্রিয়া★
ই-পেপার