অপরাধ-অনুসন্ধানে খুলনায়২২টি অবৈধ ইটভাটা বন্ধে যৌথ বাহিনী
মহিদুল ইসলাম,খুলনা মহানগর প্রতিনিধি
খুলনার রূপসায় পরিবেশ দূষণকারী অবৈধ ইটভাটা বন্ধে যৌথ অভিযান চালিয়েছে রূপসা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতীম কুমার চক্রবর্তী। গত ৩ মার্চ সোমবার বেলা ১১ টায় এ অভিযান পরিচালিত করেন উপজেলা প্রশাসন। মহামান্য হাইকোর্ট কর্তৃক প্রদত্ত নির্দেশনা মোতাবেক রূপসা উপজেলার অবৈধ ইটভাটা বন্ধের এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২২ (বাইশ) টি অবৈধ ভাটার চুল্লী বন্ধ করে দেওয়া হয়। উপজেলা প্রশাসনের পক্ষে রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতীম কুমার চক্রবর্তী এর নেতৃত্বে রুপসা থানা পুলিশের চৌকস টিমের সদস্য,উপজেলা আনসার ভিডিপির সদস্য বৃন্দ,জেলা ফায়ার সার্ভিস এবং পল্লী বিদ্যুত সমিতির সমন্বয়ে অভিযান পরিচালিত হয়। রূপসা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতীম কুমার চক্রবর্তী,জানান,জনস্বার্থে এ ধরণের কার্যক্রম চলমান থাকবে।বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318/ ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি★01715-672097 ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:- মো: আকাববর হোসাইন রবীন, বিজ্ঞাপন সম্পাদিকা মিসেস চামেলী আক্তার★
ই-পেপার