মোল্লা জাহাঙ্গীর আলম,স্টাফ রিপোর্টার:
খুলনার দিঘলিয়া থেকে নিখোঁজ হওয়া ১৪ বছর বয়সী কিশোর আলিমুর সিয়ামকে বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (PBI)-এর অভিযানে সিয়ামকে উদ্ধার করা হয়।
মামলার সূত্রে জানা যায়, খুলনা জেলার দিঘলিয়া থানার পানিগাতী (পূর্বপাড়া) গ্রামের বাসিন্দা মো. মিরাজ শেখের ছেলে আলিমুর সিয়ামকে একই গ্রামের চারজন ব্যক্তি যোগসাজশে অপহরণ করে অবৈধভাবে আটকে রেখেছে—এমন অভিযোগে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-১, খুলনা-এ একটি পিটিশন মামলা দায়ের করা হয়।
পরবর্তীতে আদালতের নির্দেশে মামলাটির তদন্তভার পায় পিবিআই, খুলনা জেলা ইউনিট। ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা মামলার তদন্তভার অর্পণ করেন এসআই (নিঃ) গুলশান আরা শিলা-এর ওপর।
তার নেতৃত্বে একটি চৌকস দল ভিকটিমের ব্যবহৃত টিকটক আইডির সূত্র ধরে দীর্ঘ প্রায় ৪ মাস অনুসন্ধান চালিয়ে তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। এরপর ১ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে বেনাপোল পোর্ট থানার সহযোগিতায় স্থানীয় একটি রেস্টুরেন্ট মালিক মো. আজাদ মাহামুদের হেফাজত থেকে কিশোর আলিমুর সিয়ামকে উদ্ধার করা হয়।
তদন্তে আরও জানা যায়, পড়াশোনার চাপের কারণে গত ২২ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে সিয়াম বাড়ি থেকে স্কুলে যাওয়ার কথা বলে বের হয়ে নিজ উদ্যোগেই বেনাপোল পোর্ট থানা এলাকায় চলে যায় এবং সেখানে একটি রেস্টুরেন্টে কাজ করতে শুরু করে।
উদ্ধারকৃত কিশোরকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318/ ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি★01715-672097 ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:- মো: আকাববর হোসাইন রবীন, বিজ্ঞাপন সম্পাদিকা মিসেস চামেলী আক্তার★
ই-পেপার