মোল্লা জাহাঙ্গীর আলম //
খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা উপজেলার যুগ্নিপাশা বাজারে দুই যাত্রীবাহী বাস ও এক তেলবাহী ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টায় কুলতলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, খুলনা-কুষ্টিয়াগামী রূপসা পরিবহন, নওয়াপাড়া-খুলনাগামী বিএল কলেজ বাস ও নওয়াপাড়া-খুলনাগামী তেলবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। ট্রাকের চালক-হেলপার গুরুতর আহত হন।
আহতদের মধ্যে খুলনা বিএল কলেজের ৬ শিক্ষার্থী রয়েছেন - ইভা, তামান্না জান্নাত, সাবরিনা, রন্তা রায়, মাইমুনা ও নাজমুন নাহার। এছাড়া আহত হয়েছেন যশোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিজুর রহমান ও রূপসা পরিবহনের হেলপার সাইফুল।
আহতদের প্রথমে ফুলতলা ও নওয়াপাড়া হাসপাতালে নেওয়া হয়। পরে কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ফুলতলা থানার ওসি এস এম তৌহিদ বলেন, "প্রাণহানি ঘটেনি। হাইওয়ে পুলিশ ঘটনা তদন্ত করছে।" দুর্ঘটনার পর ৩০ মিনিট যান চলাচল বন্ধ ছিল।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার