রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতাঃ মাদককে জিরো টলারেন্সের আওতায় আনতে গড়েয়া এলাকায় গঠন করা হয়েছে মাদকবিরোধী কমিটি। কমিটির উদ্যোগে প্রতিটি গ্রামে মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে নজরদারি জোরদার করা হয়েছে। স্থানীয় জনগণ ও তরুণ উদ্যোক্তাদের সহযোগিতায় মাদকসংশ্লিষ্ট কার্যকলাপ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।এরই ধারাবাহিকতায়,
মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৪টার দিকে মুজাম্মেল হক নামে এক ব্যক্তিকে মাদক সেবনের অভিযোগে স্থানীয় তরুণ উদ্যোক্তা ও এলাকাবাসী যৌথভাবে আটক করেন। পরে স্থানীয় ইউপি সদস্য রব্বানী শাহা (প্রদীপ) এর নেতৃত্বে তাকে প্রশাসনের হাতে সোপর্দ করা হয়।
এ সময় এলাকাবাসী জানান, সমাজকে মাদকমুক্ত রাখতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন এবং মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছেন।
স্থানীয় মাদকবিরোধী কমিটির পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং গড়েয়াকে একটি মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়েছে। এসেছে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০০ টাকা জরিমানা ও ২০ দিনের কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার