ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোঃ হুমায়ুন কবির:-
ময়মনসিংহ বিভাগীয় জেলার গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের বিরুদ্ধে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা, দায়িত্বে অবহেলা এবং অসদাচরণের অভিযোগে এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২০২৫–২০২৬ অর্থবছরে সংশ্লিষ্ট চিকিৎসক মোট ৮৯ দিন বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে অভিযোগ রয়েছে, তিনি ময়মনসিংহ শহরে অবস্থান করে বেসরকারি একটি ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখছেন।
এদিকে, হাসপাতাল সংশ্লিষ্ট একাধিক সূত্র দাবি করেছে, সংশ্লিষ্ট চিকিৎসক হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন এবং দায়িত্বশীল কর্মকর্তাকে হুমকি দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় থেকে ইতোমধ্যে তাকে কারণ দর্শানোর নোটিশ (কৈফিয়ত তলব) প্রদান করা হয়েছে এবং ৩ কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি হাসপাতালে দায়িত্বে থেকে নিয়মিত অনুপস্থিত থেকে অন্যত্র প্রাইভেট প্র্যাকটিস করা জনসেবার পরিপন্থী। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এলাকাবাসীর একাংশ জানান, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে তারা মানববন্ধনসহ কঠোর কর্মসূচি দিতে পারেন।
এ বিষয়ে স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রাপ্ত অভিযোগ তদন্ত করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318/ ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি★01715-672097 ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:- মো: আকাববর হোসাইন রবীন, বিজ্ঞাপন সম্পাদিকা মিসেস চামেলী আক্তার★
ই-পেপার