শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের হাশেমবাজার এলাকায় মাদক ও জুয়ার বিরুদ্ধে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমআ স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে হাশেমবাজারের মূল সড়কে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন, খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মাসুম হাক্কানী।গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ, আব্দুল্লাহ আল মামুন সহ আরো রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের জনগণ।
সমাবেশে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন স্থানীয় আলেম-ওলামা, বিভিন্ন মসজিদ কমিটির সদস্য, বর্তমান ও সাবেক জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ।
বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ও জুয়ার আসর চলায় যুবসমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছে এবং সামাজিক অপরাধ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। তরুণ প্রজন্মকে এই মরণব্যাধি ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে হলে এখনই পাড়ায়-পাড়ায় মাদক ও জুয়াবিরোধী প্রতিরোধ গড়ে তুলতে হবে।
মানববন্ধন শেষে উপস্থিত জনতা মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এবং প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান, অন্যথায় আগামীতে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার