গাজীপুরে কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা
মোঃ সুলতান মাহমুদ , গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন ব্যবসায়ীকে ৩টি মামলায় নগদ চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি উপজেলার জামালপুর ইউনিয়নের দোলান বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় দোলান বাজারের ব্যবসায়ী মামা ভাগিনা ষ্টোরের মালিক মো. আব্দুল জলিলকে দুই হাজার টাকা, রাসেল পোল্ট্রি দোকানের মালিক রাইসুল ইসলাম ও সুমন ট্রেডার্সের মালিক মো. ফজলুল হককে এক হাজার টাকা করে দুই হাজার টাকা মোট তিনটি মামলায় চার হাজার টাকা জরিমানা আদায় সহ বাজার মনিটরিং করা হয়।
এ সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও কালীগঞ্জ থানার পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার