নিজস্ব প্রতিবেদক জীবন দেওয়ান উজ্জ্বল:-গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে কোনাবাড়ি এলাকায় অবৈধ দখলমুক্ত করতে জোরালো উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। দীর্ঘদিন ধরে মহাসড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অসংখ্য দোকানপাট ও অস্থায়ী স্থাপনার কারণে পথচারীদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছিল।
অভিযানের সময় সড়ক ও ফুটপাত দখল করে থাকা অবৈধ দোকান, স্টল ও স্থাপনা উচ্ছেদ করা হয়। সংশ্লিষ্ট (জিএমপি) গাজীপুর মেট্রো কোনাবাড়ি থানার উপ জিএমপি কোনাবাড়ী থানার উপপরিদর্শক ইফতেখার আহমেদ জানান দখলদারদের কঠোরভাবে সতর্ক করে জানান—জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করে এমন কোনো অবৈধ দখল ভবিষ্যতে সহ্য করা হবে না।
সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, নগরীর শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যানজট নিরসনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। ইতোমধ্যে গাজীপুরের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে এ কার্যক্রম চলছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে পথচারীদের দুর্ভোগ কমবে এবং শহরের সৌন্দর্য ও শৃঙ্খলা ফিরে আসবে। তবে তারা উচ্ছেদের পর পুনরায় দখল রোধে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন। এলাকায় সুশীল সমাজের প্রতিনিধিরা
📌 পরিচ্ছন্ন, দখলমুক্ত শহর গড়তে সবাইকে সচেতন হওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন।
★ গাজীপুর. ★কোনাবাড়ি. ★উচ্ছেদ_অভিযান. ★ফুটপাত_দখলমুক্ত. ★সিটি_কর্পোরেশন.
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318/ ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি★01715-672097 ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:- মো: আকাববর হোসাইন রবীন, বিজ্ঞাপন সম্পাদিকা মিসেস চামেলী আক্তার★
ই-পেপার