
গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে মানববন্ধনে বক্তারা আসাদুজ্জামান তুহিন হত্যার দ্রুত বিচার, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ ও সকল এলাকায় সাংবাদিকদের নিরাপত্তা দেওয়ার দাবি জানান।
শনিবার দুপুরে পৌর শহরের আলফাত স্কয়ারে সুনামগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনজীবী, শিক্ষক, ব্যবসায়ী, পথচারী সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ যোগ দেন।
সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি পঙ্কজ কান্তি দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. এ আর জুয়েল’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সিপিবির সাবেক সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, কবি ও লেখক ইকবাল কাগজী, স্পেশাল পিপি অ্যাড. আনিসুজ্জামান শামীম, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের এপিপি ও সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাড. আমিরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি শহিদুল ইসলাম, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরি ভট্টাচার্য, দৈনিক বাংলার প্রতিনিধি ও উদীচী কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সমাজকর্মী ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নূরুল হাসান আতাহের, সুনামগঞ্জ প্রেসক্লাবের কার্যনিবার্হী সদস্য ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, জেলা যুব জমিয়তের সভাপতি হাফেজ মাও.ত্বাহা হোসাইন, দৈনিক বিজয়ের কন্ঠের জেলা প্রতিনিধি ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক সাংবাদিক আব্দুস শহীদ, সাংবাদিক জিয়াউর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা পালন করে, তাদের ওপর হামলা মানে সত্যকে দমিয়ে রাখা। তুহিনের হত্যা গণমাধ্যমের স্বাধীনতার প্রতি হুমকি। এসময় বক্তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং অপরাধীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করেতে অন্তর্বর্তীকালী সরকারের প্রধান উপদেষ্টার কাছে জোর দাবি জানান।##
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার