গাজীপুর পুবাইল থানায় ওসি ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃতি সন্তান আতিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
গাজীপুর: মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) আওতাধীন পূবাইল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ আতিকুর রহমান আতিক। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সন্তান।
নবাগত ওসি মোঃ আতিকুর রহমান পূবাইল এলাকার আইনশৃঙ্খলা উন্নয়ন, সেবা প্রদান দ্রুততর করা এবং অপরাধ নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। থানায় দায়িত্ব গ্রহণের পর তিনি এলাকাবাসী, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
তিনি জানান, “পূবাইল থানা এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, মাদক ও অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জিএমপি’র নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবো।”
এলাকাবাসী নতুন ওসির আগমনকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন যে, তাঁর নেতৃত্বে পূবাইল থানা আরও সেবা-সহায়ক ও জনগণের নিরাপদ আশ্রয়স্থল হবে।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার