ঘোনাপাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া সঁরায়নি বিএসএফ: পরিস্থিতি স্বাভাবিক
জয়পুরহাট থেকে নিজস্ব প্রতিনিধি
জয়পুরহাটে পাঁচবিবি উপজেলার হাটখোলা ঘোনাপাড়া সীমান্তে বিএসএফ এখনো সঁরিয়ে নেয়নি কাঁটাতারের বেড়া। তবে এলাকার পরিস্থিতি স্বাভাবিক।
গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক নাহিদ নেওয়াজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান বাংলাদেশ সীমান্তের, এপাড়ে এসে সীমান্ত আইন লঙ্ঘন করে বিএসএফরা কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে। গেল মঙ্গলবার বিকালে বিজিবি এবং বিএসএফ পতাকা বৈঠকে বিএসএফ সদস্যরা কাঁটাতার সরিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস্ দিয়েছিলেন বিজিবিকে। কিন্তু গত বুধবার, বৃহস্পতিবার পর্যন্ত কাঁটাতার সঁরিয়ে না নেওয়ায় বিএসএফকে প্রতিবাদ লিপি পাঠিয়েছেন বিজিবি । বিএসএফরা জানিয়েছেন পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেবেন তারা। এ বিষয়ে বিএসএফের অধিনায়ক কখন কোন দিন পরিদর্শন করবেন তা জানায়নি তারা।
গেল মঙ্গলবার সকালে ঘোনাপাড়া সীমান্তের ২৮১ পিলারের সাব ৩৩,৩৪ ও সাব পিলারে বিএসএফ সদস্যরা শূন্য লেখা থেকে ১০০ ফিটের মত কাঁটাতারের বেড়া দেয় তারা। এর আগে একই স্থানে গেল বছরে ১৯ অক্টোবর বিএসএফরা কাঁটাতারের বেরা দিলে বিজিবি বাধায় তা বন্ধ হয়ে যায়। বিএসএফের বারবার এমন আচরণে এলাকাবাসী ক্ষুব্ধ।
বর্তমানে সীমান্ত এলাকায় পরিস্থিতির স্বাভাবিক রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318/ ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি★01715-672097 ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:- মো: আকাববর হোসাইন রবীন, বিজ্ঞাপন সম্পাদিকা মিসেস চামেলী আক্তার★
ই-পেপার