এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যাতিক্রমী প্রোগ্রাম, বিষমুক্ত দেশী ফল'র মেলা ও চারা রোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে গত ২০ জুন (শনিবার) মীরসরাই উপজেলা অডিটরিয়ামে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মীরসরাই উপজেলা শাখার
আয়োজনে দিনব্যাপী এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। 'অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সপরমেশন ফর নিউট্রিশন, এন্টার প্রেরনরশিপ এ্যান্ড রেসিরিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)' প্রোগ্রামের আওতায় পার্টনার কংগ্রেস নামক এ প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার।
এতে বিশেষ অতিথি ছিলেন মীরসরাই উপজেলা বিএনপি'র সাবেক আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- মীরসরাই উপজেলা তারা দলের সাধারণ সম্পাদক নুরের ছাপা, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরিফ, উপজেলা কৃষক দলের নব নির্বাচিত সভাপতি আশরাফ উদ্দিন, জাসাস'র সাবেক আহবায়ক এস, এম, এস নিজামী এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এ সময় সেখানে মীরসরাই উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরিফ এর ব্যাক্তি মালিকানাধীন 'জোহরা এগ্রো'র সৌজন্যে বিষমুক্ত দেশী ফল' প্রদর্শনীর ব্যবস্থা করা হয়।
দেশী-বিদেশী বিভিন্ন জাতের ফল সকলের দৃষ্টি নিবন্ধিত করার মাধ্যমে ব্যাপক সাড়া জাগিয়েছে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার ও উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ উদ্দিন নিজের হাতে উপজেলা পরিষদ আঙিনায় বিভিন্ন প্রজাতির কয়েকটি গাছের চারা রোপণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার