চট্টগ্রামের মীরসরাইয়ে হিন্দু যুবকের সাথে মুসলিম কিশোরী মেয়ে আটক
এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার একটি হিন্দু পরিবারের টুটুল নামধারী এক যুবক সেলুনের কর্মচারি হিসেবে কাজ করা রতাবস্থায় স্থানীয় মুসলিম পরিবারের কিশোরী মেয়ে (৯ম শ্রেণীর ছাত্রী) কে কৌশলে ভাগিয়ে নিয়ে মীরসরাইয়ের সদর ইউনিয়নের গোভনীয়া এলাকায় স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে একটি ভাড়া ঘরে গত ২ মাস যাবত থেকে আসছিলো। কিন্তু, তারা কেউ ধর্ম পরিবর্তন করেনি এবং বিয়ে ও হয়নি তাদের। এমতাবস্থায় তাদের চলাফেরা সহ নানাবিধ: কর্মে সন্দেহ দেখা দিলে তারা তাদেরকে চ্যালেঞ্জ করে। এলাকাবাসীর চ্যালেঞ্জের মুখে তাদের আসল পরিচয় প্রকাশ পায়। এতে বিক্ষুব্ধ হয়ে এলাকার লোকজন ১৯ জুন (শুক্রবার) বিকালে তাদেরকে আটক
করে মীরসরাই থানায পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে থানায় নিয়ে যায়।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার