চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি আহমদ রেজা
পবিত্র শোহাদায়ে কারবালার স্মরণে চট্টগ্রামের মুইজ্জ্যের টেক মোড়ে পথচারী, সাধারণ জনগণ ও যানবাহনের চালকদের মাঝে শরবত বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলার খাজা গরীব আলী ফাউন্ডেশন-এর উদ্যোগে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে পবিত্র মহররম মাসের তাৎপর্য ও কারবালার ঐতিহাসিক ঘটনাবলির শিক্ষা তুলে ধরা হয়। বক্তারা বলেন, কারবালার আত্মত্যাগ, সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকার শিক্ষা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।
প্রচণ্ড গরমে জনসাধারণের কষ্ট লাঘবের লক্ষ্যে কর্মসূচিতে স্বাস্থ্যসম্মত পানীয়, ফলমূল ও শরবত বিতরণ করা হয়। পথচারী, শ্রমজীবী মানুষ এবং বিভিন্ন যানবাহনের চালকরা এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আয়োজকরা জানান, সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার অংশ হিসেবে খাজা গরীব আলী ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শোহাদায়ে কারবালার স্মরণে আয়োজিত এই শরবত বিতরণ কর্মসূচিও সেই ধারাবাহিক মানবিক উদ্যোগেরই অংশ।
কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক, স্বেচ্ছাসেবক এবং ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই কারবালার শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আদর্শ অনুসরণের আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার