চট্টগ্রামে GBM ব্রিকফিল্ডে মোবাইল কোর্টের অভিযানে এক লক্ষ টাকা জরিমানা
মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রামঃ সাতকানিয়া উপজেলা প্রশাসনের কঠোর অবস্থানের পরও থেমে নেই কৃষি জমির মাটি কাটা। দক্ষিণ ঢেমসা কলেজ রোডে অবস্থিত GBM ব্রিকফিল্ডে কৃষি জমির মাটি কাটার অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসময় ১জনকে ১,০০,০০০(এক লক্ষ) টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় দক্ষিণ ঢেমসা কলেজ রোডে অবস্থিত GBM ব্রিকফিল্ডে কৃষি জমির মাটি কাটার অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশন (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। অভিযান পরিচালনাকালে অভিযোগের সত্যতা পাওয়ায় মালিক পক্ষের একজন দক্ষিণ ঢেমশার মোহাম্মদ ইউনুছের ছেলে মোহাম্মদ ইসমাইল(৬৪)কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর সংশ্লিষ্ট ধারা,মতে ১,০০,০০০(এক লক্ষ) টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং আদায় করা হয়। সেই সাথে ভবিষ্যতে এই ধরণের কাজে লিপ্ত হবেনা মর্মে মুচলেকা গ্রহণ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ফারিস্তা করিম। অভিযানে সহায়তা করেন উপজেলা ভূমি অফিসের সহকারী কর্মকর্তা কর্মচারী সহ সাতকানিয়া থানার পুলিশের চৌকস অভিযানী টিমের সদস্যবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার