জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
জনাব মোঃ মনিরুজ্জামান, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিদর্শনকালে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়।
তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা সার্কিট হাউজে আগমন করলে তাকে শুভেচ্ছা জানান জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ, পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এসময় জেলা পুলিশের একটি সুসজ্জিত ও চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।
পরবর্তীতে পুলিশ লাইন্সে জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ, পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া এঁর সভাপতিত্বে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মনিরুজ্জামান, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ, বাংলাদেশ পুলিশ। সভায় জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। পুলিশ সদস্যগণ তাদের বিভিন্ন সমস্যা ও প্রস্তাবনা প্রধান অতিথির নিকট উপস্থাপন করেন। সম্মানিত রেঞ্জ ডিআইজি প্রতিটি বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। তিনি পুলিশ সদস্যদের নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেন।
পরে ১৫:৩০ ঘটিকায় তিনি পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এসময় তিনি আইন শৃঙ্খলা ও জননিরাপত্তাসহ মাদক নির্মূলে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। রেঞ্জ ডিআইজি এঁর জেলায় আগমন ও তার নির্দেশনা পুলিশের সেবার মান্নোয়ন ও জননিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষা কার্যক্রমে গতি সঞ্চার করবে।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318/ ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি★01715-672097 ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:- মো: আকাববর হোসাইন রবীন, বিজ্ঞাপন সম্পাদিকা মিসেস চামেলী আক্তার★
ই-পেপার