চট্রগ্রামে পিস্তল ও৪৭ রাউন্ড গুলিসহ বাঁশখালীতে এক যুবক আটক
জসিম তালুকদার, চট্টগ্রাম
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপে অভিযান চালিয়ে মো. আব্দুস সাত্তার (২৪) নামে এক যুবককে বিদেশি পিস্তলের ৪৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক টিম।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার শীলকূপের টাইমবাজার টু গন্ডামারা সড়কের টাইম বাজারস্থ কবির স্টোরের সামনে পাকা রাস্তার উপর থেকে চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের অভিযানিক টিম তাকে গ্রেফতার করে। এসময় আসামীর হেফাজত থেকে বিদেশি পিস্তলের ৪৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে। গ্রেফতারকৃত আসামি আব্দুস সাত্তার উপজেলার শীলকূপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মনকিরচর কালু চেরাং পাড়ার মৃত বজল আহমেদের পুত্র বলে জানান। সে এলাকায় অস্ত্র ব্যবসায়ী হিসেবে বেশ পরিচিত বলে জানা গেছে।
এবিষয়ে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার ও উদ্ধার সংক্রান্তে মামলা রুজু পূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার