
ছাতকে থানা পুলিশের এক বিশেষ অভিযানে ওয়ারেন্টভূক্ত ০১ জন আসামীকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়। ছাতক থানা ওসি (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ'র নেতৃত্বে এসআই সঞ্জয় দত্ত, এএসআই সোলেমান, এএসআই রাসেল সঙ্গীয় ফোর্স সহ বৃহস্পতিবার রাতে থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া জিআর-৩/২৪ (ছাতক) এর ওয়ারেন্টভূক্ত আসামী জাউয়া বাজার ইউনিয়নের মৃত মুক্তার আলী'র পুত্র মোঃ রাজু মিয়া (৪৫) কে গ্রেফতার করা হয়। ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। শুক্রবার সকালে থানা পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামী রাজু মিয়া কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার