ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আহবায়ক রিপন গ্রেফতার
সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আহবায়ককে গ্রেফতার করেছে পুলিশ। ছাতক উপজেলা ছাত্রলীগের আহবায়ক তাজাম্মুল হক রিপনকে শুক্রবার রাত থানা পুলিশ গ্রেফতার করেছে । তিনি দক্ষিণ খুরমা ইউনিয়নের চৌকা গ্রামের বাসিন্দা আব্দুস সবুরের পুত্র ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক। পুলিশ সুত্র থেকে জানা গেছে দ্রুত বিচার আইনে থানায় দায়েরি একটি মামলার এজাহার ভুক্ত আসামী তাজাম্মুল হক রিপন। ছাতক থানার এস আই মোঃ সিকান্দর আলীর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার (১১ এপ্রিল) রাত দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে। ##
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318/ ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি★01715-672097 ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:- মো: আকাববর হোসাইন রবীন, বিজ্ঞাপন সম্পাদিকা মিসেস চামেলী আক্তার★
ই-পেপার