ছাতক সুরমা ব্রিক ফিল্ডকে (৩.০০.০০০/-) তিন লক্ষটাকা জরিমানা করেছে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট
নিজস্ব প্রতিবেদক দেওয়ান সালমা আক্তার
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় বে-আইনিভাবে ব্রিক ফিল্ডের ইট পোড়ানোর কারণে সুরমা ব্রিক ফিল্ডকে জরিমানা করে পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক ও বিজ্ঞ জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি। আজ মঙ্গলবার দুপুর সাড়ে বারটায় পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক ও সদর দপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী এর নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তরের বরাদ দিয়ে জানিয়েছে ভাটার কর্তৃপক্ষ পরিবেশ অধিদপ্তের আইন অনুযায়ী লাইসেন্স বিহীন বে-আইনিভাবে ইটভাটায় ইট পোড়ানোর কারণে মোবাইল কোর্ট পরিচালনা মাধ্যমে সুরমা ব্রিক ফিল্ড নামিয় ইটভাটার আগুন নিভিয়ে দেওয়া

হয় এবং কাঁচা ইট ধ্বংস করে ইটভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে।এ সময় সুরমা ব্রিক ফিল্ডকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩(সংশোধিত ২০১৯)এ-র ধারায় অনুযায়ী নগত ৩,০০,০০০/- (তিনলক্ষ টাকা) জরিমানা আদায় করা হয়। পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোহাইমিনুল হক অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান বে-আইনিভাবে ব্রিক ফিল্ড পরিচালনাকারীদের বিরোদ্ধে পরিবেশ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে। এ সময় অভিযানে সার্বিক সহযোগিতা করেন সেনাবাহিনীর অভিযানিক দলের সেনা সদস্য, চৌকস পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিস ডিফেন্সের সদস্য বৃন্দা।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:-সোহেল রানা, সহ বার্তা সম্পাদিকা মিস্ রত্না আক্তার ★বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার প্রিয়া★
ই-পেপার