জগন্নাথপুরে ২৫পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রব্বানী (৫০)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
থানা ও আদালত সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া'র দিক নির্দেশনায় অত্র থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল হোসেন এর নেতৃত্বে এসআই দিপংকর হালদার, এসআই হাদি আব্দুল্লাহ সহ একটি চৌকস পুলিশ টিম ২৭শে এপ্রিল দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার ইসলামপুর গ্রাম নিবাসী মৃত নাইব আলীর পুত্র মাদক কারবারি গোলাম রব্বানী (৫০)কে ৭ হাজার ৫ শত টাকা সমপরিমাণ মূল্যের ২৫পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে (থানার মামলা নং-১৬ তারিখ- ২৮/০৪/২০২৫ ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ১০(ক)। গ্রেপ্তারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ২৮ শে এপ্রিল রোজ সোমবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালতের বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরন করেছেন। এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318/ ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি★01715-672097 ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:- মো: আকাববর হোসাইন রবীন, বিজ্ঞাপন সম্পাদিকা মিসেস চামেলী আক্তার★
ই-পেপার