নিজস্ব প্রতিবেদক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল
ময়মনসিংহ বিভাগের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর হানিফ তার সহকর্মীদের সঙ্গে নিয়ে বন্যাকবলিত চট্টগ্রামের বিভিন্ন দুর্গত এলাকায় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন।
ত্রাণ কার্যক্রমে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি, শুকনো খাবারসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগ লাঘবে সাধ্যমতো পাশে থাকার আশ্বাস দেন হানিফ ও তার সহযোগীরা।
ত্রাণ গ্রহণকারী অনেকেই এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে সমাজের বিত্তবান ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন এবং জনপ্রিয় ব্যক্তিদের এমন উদ্যোগ দুর্গত মানুষের জন্য অত্যন্ত সহায়ক।
হানিফ জানান, মানবিক দায়বদ্ধতার জায়গা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি দেশের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষকে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:-সোহেল রানা, সহ বার্তা সম্পাদিকা মিস্ রত্না আক্তার ★বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার প্রিয়া★
ই-পেপার