নিজস্ব প্রতিবেদক:- জীবন দেওয়ান উজ্জ্বল
দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। বুধবার (৩ জুন) রাত প্রায় ১০টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন। কারা কর্তৃপক্ষ জানায়, তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর জামিন-সংক্রান্ত সব আদেশ ও নথিপত্র যাচাই-বাছাই শেষে মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
জানা গেছে, আইভীর বিরুদ্ধে দায়ের হওয়া মোট ১২টি মামলায় উচ্চ আদালত ও আপিল বিভাগের ধারাবাহিক আদেশে জামিন নিশ্চিত হওয়ার পর তার মুক্তির পথ সুগম হয়। এর আগে বিভিন্ন মামলায় জামিন পেলেও নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হওয়ায় তিনি দীর্ঘ সময় কারাগারে ছিলেন।
মুক্তির পর কারাগারের বাইরে তার স্বজন, আইনজীবী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। পরে তিনি নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হন। পরদিন নিজ বাসভবনে পৌঁছে তিনি সরকার, বিচার বিভাগ এবং তার পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ৯ মে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর হত্যা, হত্যাচেষ্টা ও অন্যান্য অভিযোগে একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। প্রায় ১৩ মাস কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পেলেন।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার