ইসমাইল হোসেন, খুলনা জেলা প্রতিনিধী: দিঘলিয়া উপজেলায় জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে শহিদদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান বাংলাদেশ জুলাই আন্দোলনে শহিদদের রক্ত স্নাত বাংলাদেশ। তাদের ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা নতুন করে আমাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। আমরা জুলাই অভ্যুত্থানে শহীদদের আকাঙ্খা বাস্তবায়নের মধ্য দিয়ে এদেশকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো। তবেই জুলাই শহিদদের স্নপ্ন পূরণ হবে। উপজেলা তথ্য অফিসার সাঈদা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রিয়াজ উদ্দিন আহম্মেদ, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাওন রহমান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাহমুদা সুলতানা, উপজেলা কৃষি অফিসার মোঃ শফিউল ইসলাম, গাজীরহাট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ বিশ্বাস, উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস আলী হাওলাদার, জুলাই পরিবারের অভিভাবক মোঃ আলী মিনটু, মোঃ মোয়াজ্জেম হোসেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোনায়েম খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা প্রকাশ কুমার আইচ, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহাগ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার টি এম শাহ আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মিসেস নিসা, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মমতাজ খানম, উপজেলা বন কর্মকর্তা মোঃ আবুল হোসেন সহকারী প্রগ্রামার পুষ্পেন্দু দাশ। আরও উপস্থিত ছিলেন সেনহাটি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তানভীন আক্তার ডলি, যোগীপোল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আসমা আক্তার, দিঘলিয়া প্রেসক্লাবের সহ সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, দিঘলিয়া পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ বিশ্বাস, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম কারী মোঃ আব্দুল্লাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:-সোহেল রানা, সহ বার্তা সম্পাদিকা মিস্ রত্না আক্তার ★বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার প্রিয়া★
ই-পেপার