টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৩ লক্ষ ২০ হাজার পিস ইয়াবা জব্দ
ক্রাইম রিপোর্টার চেতনায় মুক্তিযোদ্ধা
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফ বৃহস্পতিবার (৮ মে) বিকাল সাড়ে ৪ টায় টেকনাফ মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন হারুন-অর-রশীদ জানান
তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাত ৩ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের হাবিরছড়া মেরিন ড্রাইভ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২ জন ব্যক্তিকে বস্তা কাঁধে নিয়ে হেটে যেতে দেখা যায়। কোস্ট গার্ড আভিযানিক দল কর্তৃক তাদেরকে ধাওয়া করে থামার সংকেত দিলে উক্ত ব্যক্তিরা বস্তা দুইটি নিকটস্থ পানের বরজে ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তা দুইটি তল্লাশি করে ১৬ কোটি টাকা মূল্যের ৩ লক্ষ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো জানান, জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318/ ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি★01715-672097 ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:- মো: আকাববর হোসাইন রবীন, বিজ্ঞাপন সম্পাদিকা মিসেস চামেলী আক্তার★
ই-পেপার