ঢেউডাঙ্গা এলাকায়, নৌকা পারাপারের সময় বজ্রাঘাতে বেশ কয়েকজন অসুস্থ
শমরেস রায় পশ্চিম বঙ্গ কলকাতা
আজ ১৮ ই এপ্রিল শুক্রবার, পূর্ব মেদিনীপুরের ময়না থানার ঢেউডাঙ্গা এলাকা থেকে নন্দকুমার পর্যন্ত একটি খেয়া পারাপারের স্থান।

আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ, যাত্রী নিয়ে নৌকোয় খেয়া পারাপারের সময় বজ্রপাত ঘটে। নৌকো নিয়ে যখন পারাপার হচ্ছিল সেই সময় বাজ পড়ায় নৌকোর মাঝি নদীতে ঝাঁপ দেয়। এবং নৌকোয় থাকা বেশ কয়েকজন যাত্রী অসুস্থ হয়ে পড়ে।

পরে যখন যাত্রীদের জ্ঞান ফিরে, তখন তারা দেখতে পায় , নৌকার মধ্যে মাঝি নাই , এরপর ময়না থানার পুলিশ প্রশাসন ও স্থানীয়রা যৌথ উদ্যোগে ওই ব্যক্তি খোঁজ চালায়। মাঝির কোন রকম সন্ধান পাওয়া যায়নি , জানা গেছে নিখোঁজ মাঝির নাম তন্ময় বর্মন, বয়স ২২ বছর। হঠাৎ করে বজ্রপাত ঘটায় এই দুর্ঘটনা।
এইরকম ঘটনা ঘটায়, ময়না থানার ঢেউ ডাঙ্গা এলাকায়, কান্নার রোল উঠে, নিখোঁজ ব্যক্তির পরিবাররা হতভম্ব। তবে প্রশাসনের তরফ থেকে এবং এলাকার মানুষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন নিখোঁজের।
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:-সোহেল রানা, সহ বার্তা সম্পাদিকা মিস্ রত্না আক্তার ★বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার প্রিয়া★
ই-পেপার