তাহিরপুরের আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান আতাউর কে গ্রেফতার করেছে পুলিশ
সেলিম মাহবুব,ছাতক
তাহিরপুরে পুলিশের বিশেষ অভিযানে বালিজুরী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আতাউর রহমানকে (৬০) গ্রেফতার করা হয়েছে।
তিনি উপজেলার বালিজুড়ী ইউনিয়নের বালিজুড়ি গ্রামের মৃত মোঃ নবী হোসেনের পুত্র।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যার দিকে বালিজুড়ী বাজার থেকে তাঁকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে তাহিরপুর থানায় মামলা (নং-১১) রয়েছে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার