মো: আমিনুল ইসলাম(চঞ্চল),দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের দলকা লক্ষীপুরে ফকিরের আস্তানায় হানা দিয়ে দুই গাঁজা সেবনকারীকে পুলিশে সোপর্দ করেছে ক্ষুব্ধ জনগণ।
পরে ওই দুই গাঁজা সেবনকারীর বিরুদ্ধে মোবাইলকোর্ট পরিচালনা করে উভয়কেই দু বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। দামুড়হুদা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শাহীন আলম মোবাইলকোর্ট পরিচালনা করেন।
সাজাপ্রাপ্ত দুজন হলেন দলকা লক্ষীপুরের কমল ফকির (৭০) এবং গোপালপুরের রবীন (২৫)। দামুড়হুদা মডেল থানা পুলিশ মোবাইলকোর্ট পরিচালনা কাজে সহযোগিতা করেন।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার