দেশী বিদেশিরা মিলে আগামী নির্বাচন বানচাল করার চেষ্টা করছে,কে এম মামুনুর রশীদ
আবু হাসান আপন,নবীনগর ব্রাহ্মণনাড়ীয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল রসুল্লাহবাদ ইউনিয়ন শাখার দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার কালঘড়া বাজার প্রাঙ্গণে এই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
রসুল্লাবাদ ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মো: খন্দকার সাদেকুর রহমান(ভাষাণী)সভাপতিত্বে ও রসুল্লাবাদ ইউনিয়ন কৃষকদলের সদস্য সাদ্দাম হোসেন (সাদেক)এর সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারন সম্পাদক ও জেলা বিএনপির সদস্য এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসন থেকে আগামী সংসদ নির্বাচনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী কে এম মামুন অর রশিদ।
এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষক দলের ক্ষুদ্র ও কুটি শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-নাঈম।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ জিল্লুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে কে এম মামুনুর রশীদ বলেন, দেশী বিদেশিরা মিলে আগামী নির্বাচন বানচাল করার চেষ্টা করছে আমরা সবাই ঐক্যবদ্দ হতে হবে যেন কোন ভাবেই নির্বাচন বানচাল করতে না পারে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নবীনগর উপজেলা মহিলা দলের সভাপতি, ও কেন্দ্রীয় সংসদের মহিলা দলের সদস্য, প্রফেসর নাইলা ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের কৃষক দলের সদস্য, মো: কামাল হোসেন, ব্রাহ্মণবাড়ীয়া জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক, মো:আল-আমিন,নবীনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব, মো: আনোয়ার হোসেন (বাবুল) নবীনগর পৌর কৃষক দলের আহবায়ক মো: আনোয়ার হোসেন, রসুল্লাবাদ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, খন্দকার মাহাবুবুর রহমান শাহীন,রসুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোছলেহ উদ্দিন মোছেন,,জিনদপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো: রাব্বি হাসান,,সহ স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার