মোঃ আব্দুল বাছির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জজেলারধর্মপাশাউপজেলা আওতায়াধীন ০৫-সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ০৯-নংওয়ার্ডের বৌলাইগজ্ঞ(বাবু পুর বাজারে)উত্তর পাশে থেকে ৩৫০ মিটার পর্যন্ত মসজিদ রক্ষা বাঁধ নির্মাণ কাজের দুর্নীতির ও অনিয়মের কারণে আতংকিত এলাকাবাসী প্রতিবেদক কে জানিয়েছেন বৌলাই নদীর তীরে ভাঙন রোধে নির্মিত বাঁধকে ঘিরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।স্থানীয়দের দাবি,নদী ভাঙন প্রতিরোধে যে বাঁধ নির্মাণের কাজ করা হয়েছে,তা নিম্ন মানের ভিট বালু ও সিমেন্ট মিশিয়ে বস্তাবন্দি করে তৈরি করছে ভাঙ্গন প্রতিরোধের রক্ষার বাঁধ নির্মাণ হওয়ায় অল্প সময়ের মধ্যেই বিভিন্ন স্থানে ফাটল ও ধস দেখা দিয়েছে।
এলাকাবাসীর অভিযোগ,বাঁধ নির্মাণে নিম্নমানের মাটি ও অপর্যাপ্ত উপকরণ ব্যবহার করা হয়েছে। তদারকির অভাব ও অনিয়মের কারণে কাজটি সঠিকভাবে সম্পন্ন হয়নি। ফলে বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই বাঁধের বেশ কিছু অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা আরও বলেন,নদীর ভাঙন থেকে রক্ষা পাওয়ার আশায় সরকার বিপুল অর্থ ব্যয়ে এই প্রকল্প গ্রহণ করলেও অনিয়ম ও দুর্নীতির কারণে কাঙ্ক্ষিত সুফল মিলছে না। এতে করে নদী তীরবর্তী মানুষ নতুন করে আতঙ্কে দিন কাটাচ্ছেন।
এ বিষয়ে দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং টেকসইভাবে পুনরায় বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা। তাদের মতে, সঠিকভাবে কাজ বাস্তবায়ন করা হলে বৌলাই নদীর ভয়াবহ ভাঙন থেকে এলাকার বহু গ্রাম ও কৃষিজমি রক্ষায় পাবে।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার